শনিবার, ০৭:০৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে

ঈদের ছুটির আগেই পোশাকশ্রমিকদের বেতন-বোনাস দেয়ার নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগেই পোশাকশ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএম জি টিসিসি)-এর ১৭তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এ জন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেয়া হয়নি। কোনো ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন তা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটা আমাদের কড়া নির্দেশনা।

নজরুল ইসলাম বলেন, আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এই সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো ইতোমধ্যে সমাধান হয়ে গেছে।

তিনি বলেন, যেগুলো সমাধান হয়নি সেগুলো সমাধানের বিষয় আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আমরা আশা করি আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তিনি আরো বলেন, সভায় উচ্চস্বরে একটাও কথা হয়নি। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। তিনপক্ষ মিলে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। আশা করি এ সিদ্ধান্তগুলোর আলোকে আগামী ঈদ শুভ হবে, সুন্দর হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com