রবিবার, ০৯:১৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডেতে সিরিজ জিতে মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে টিম টাইগার্স।

ওয়ানডে শেষে হতেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। এছাড়া দলে ফিরেছেন আরেক পেসার মুশফিক হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টটি আগামী শুক্রবার (২২ মার্চ) অনুষ্ঠিত হবে।প্রথমবারে মতো ডাক পাওয়া ২১ বছর বয়সী ফাস্ট বোলার রানার ২০২১ সালের নভেম্বরে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এরপর থেকে রানা ১৫টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন।
১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড :নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com