বৃহস্পতিবার, ০৭:১৩ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ফরিদপুরে ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২২৩ বার পঠিত

ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ী শরীফ শেখকে (৩৫) হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে।

রোববার সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের দোকান রয়েছে। পরিবারের অভিযোগ, তার কাছে থাকা ৬ লাখ টাকা লুট করার জন্যই হত্যা করা হয়েছে।

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা জানান, নিহত ব্যবসায়ী শরীফ শনিবার রাত ১০টার পর থেকেই নিখোঁজ ছিলেন। বোরবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শরীফের মাথা কুপিয়ে তিনটি খন্ড করে ফেলে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল জলিল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com