রবিবার, ০৮:২৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

থুসারার হ্যাটট্রিকে বিধ্বস্ত বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

তাসের ঘরের মতো ধসে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১৩ থেকে ১৫ রানের মধ্যে টাইগারদের নেই চার চারটি উইকেট। এর মধ্যে দলীয় ১৫ রানের মাথায় হ্যাটট্রিক করেছেন নুয়ান থুসারা।

শ্রীলঙ্কার হয়ে চতুর্থ ওভার করতে আসেন নুয়ান। প্রথম বল শান্ত খেলে দিলেও পারেননি রান বের করতে। তবে দ্বিতীয় বলেই তার স্ট্যাম্প উপড়ে দেন নুয়ান। ৬ বলে ১ করে বাংলাদেশ অধিনায়ক ধরেন সাজঘরের পথ।

চার নম্বরে মাঠে এসে কিছু বুঝে ওঠার আগেই স্ট্যাম ভাঙে তাওহীদ হৃদয়েরও। গোল্ডেন ডাক উপহার দেন তিনি। তাতেই জেগে উঠে হ্যাটট্রিকের শঙ্কা। সেই শঙ্কা বাস্তবে পরিণত করতে সময় নেননি নুয়ান, পরের বলেই ফেরান মাহমুদউল্লাহকে।

৪ বলের মাঝে ৩ উইকেট তুলে নিয়ে কার্যত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন নুয়ান। দুর্দশা পিছু ছাড়েনি এরপরও। ইনিংস উদ্বোধন করতে নামা সৌম্য সরকারও পারেননি দলের বিপর্যয়ে ভরসা হতে।

পাওয়ার প্লের শেষ ওভারে এই নুয়ানের শিকার হয়েই ফেরেন তিনি। ১০ বলে ১১ রান আসে তার ব্যাটে। দুই ওভারে মাত্র ২ রান দিয়ে ৪ উইকেট নেন এই লঙ্কান পেসার।

এর আগের ওভারেই লিটন দাসকে ফেরান সিলভা। ১১ বলে ৭ রান করে আউট হন তিনি। সব মিলিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এখন মাঠে আছেন জাকের আলি ও শেখ মেহেদী।

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ১৪ ওভারে এখনো ১৫০ রান প্রয়োজন বাংলাদেশের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com