মঙ্গলবার, ১১:৫৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।আজ শনিবার সকাল ৬টার দিক জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর পর পৌনে আটটার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরেই নতুন কাঠামোতে বেতন নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না নিয়ে সময়ক্ষ্যাপন করছে। এ কারণে শনিবার সকালে তারা কাজে যোগ না দিয়ে নতুন কাঠামোতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে।

পরবর্তী সময়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ সাড়ে ছয়টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা ফের জড়ো হয়ে লাঠিসোঠা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। তারা গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আসাদ জানান, নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে শনিবার সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পুলিশ টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com