মঙ্গলবার, ১১:৫৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যায় ৪ জনের মৃত্যদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ বছরের শিশু জয়ন্ত হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এক আসামি উপস্থিত ছিলেন, অন্য তিনজন পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মঙ্গলখালি এলাকার শাহিন, বলাই নগরের আলমগীর, বানিয়াদি এলাকার অনিক চন্দ্র দাস ও আশিক চন্দ্র দাস। তাদের মধ্যে অনিক ছাড়া অন্যরা পলাতক।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ৫ জুন রাত ৮টার দিকে রূপগঞ্জের বানিয়াদী ঋষিপাড়া এলাকার বাড়ি থেকে নিখোঁজ হয় ১০ বছরের শিশু জয়ন্ত চন্দ্র দাশ। পরদিন শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে আসামিরা। তবে টাকা দিতে অপারগতা জানায় জয়ন্তের পরিবার। পরে নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ১২ জনের সাক্ষ্য শেষে আদালত মামলার চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া মামলা বিচারাধীন অবস্থায় সুমন নামে এক আসামি মারা গেছে। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com