সোমবার, ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

বিপিএলের রেশ শেষ না হতেই জাতীয় দলের দায়িত্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ সোমবার থেকে শ্রীলংকার বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ একাদশে জায়গা হয়েছে শেষ মুহূর্তে ডাক পাওয়া জাকের আলী অনিকের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে যথারীতি নেই লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন চারিথ আসালঙ্কা।

এ পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলংকা পরস্পরের বিপক্ষে মোট ১৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৪টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। বাকি ৯টি ম্যাচে হারের রেকর্ড রয়েছে। সর্বশেষ ২০২২ সালে এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলংকা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল।

দুই দলের একাদশ

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: আবিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রামা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, আকিলা দানঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com