সোমবার, ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আফগানিস্তানকে হারিয়ে টেস্টে নিজেদের ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২৯ বার পঠিত

নিজেদের ক্রিকেটে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। প্রথমবারের মতো টেস্ট ম্যাচে জয় পেল দলটি। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এই কীর্তি গড়ল তারা। নিজেদের অষ্টম ম্যাচে এসে জয়ের দেখা পেল ইউরোপীয় এই দলটি।

নিরপেক্ষ ভেন্যু আবুধাবির টলারেন্স ওভালে প্রথম ইনিংসে ১৫৫ রানে অলআউট হয়েছিল আফগানিস্তান। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ১০৮ রানে পিছিয়ে থাকা আফগানরা দ্বিতীয় ইনিংসে করে ২১৮ রান। ফলে চতুর্থ ইনিংসে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। যা ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় আইরিশরা।

১১১ রানের লক্ষ্যে ১৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছিল আয়ারল্যান্ড। একে একে ফেরেন পিটার মুর, কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর। বিপর্যয়ের মুখে ২৬ রানের জুটি গড়েন ওপেনার অ্যান্ড্রু বলবার্নি ও অভিজ্ঞ পল স্টার্লিং। ১৪ রান করে আউট হয়ে যান স্টার্লিং। দলের বিপদ তখনো কাটেনি।

তবে পঞ্চম উইকেটে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইতিহাস তৈরি করেন অ্যান্ডি বলবার্নি ও লরকান টাকার। ৫৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক বলবার্নি। আরেক পাশে টাকার অপরাজিত ছিলেন ২৭ রানে।

২০১৭ সালে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড, ২০১৮ সালে খেলে প্রথম টেস্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর তার টেস্ট খেলেছে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে খেলেও হার দেখেছিল আইরিশরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com