বুধবার, ০২:২৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কাজুবাদাম যেভাবে খেলে মিলবে উপকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ বার পঠিত

কাজুবাদাম খেতে সবাই খুব ভালোবাসি। কেক হোক কিংবা চকোলেট, পায়েস হোক বা চাটনি, সব কিছুতেই কাজুবাদাম আমাদের খুবই পছন্দের। তবে কাজুবাদাম যে শুধুমাত্র স্বাদের জন্য খাওয়া হয় তা কিন্তু নয়। কাজুবাদামের অনেক গুণাগুণ রয়েছে।

কাজুবাদামে রয়েছে ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, কপারের মতো কিছু উপকারী উপাদান। এছাড়া এতে রয়েছে ভিটামিন কে, ভিটামিন বি৬, যা শরীরের অনেক সমস্যা দূর করে সহজেই। যারা ডায়েটে রয়েছেন, তাদের রোজের পাতে কাজু থাকা জরুরি বলে মনে করেন পুষ্টিবিদরা। তবে কাজুবাদামের পর্যাপ্ত পুষ্টি পেতে হলে দুধের সঙ্গ লাগবে। দুধের গ্লাসে কাজুবাদাম খেলে কী কী উপকার পাবেন?

হাড় মজবুত করতে

সারা রাত দুধে ভিজিয়ে রাখা কাজু যদি সকালে উঠে খেতে পারেন, তা হলে বার্ধক্যে হাড়ের ক্ষয় নিয়ে চিন্তায় পড়তে হবে না। কাজু এবং দুধ দু’টোতেই রয়েছে ভিটামিন কে, মিনারেলস, ভিটামিন বি৬ হাড়ের ক্ষয় রোধ করতে এই উপাদানগুলো দারুণ কাজ করে। পেশির ব্যথা, যন্ত্রণা তাড়াতেও দুধে ভেজানো কাজু কার্যকরী হতে পারে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায়

দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা ভুগছেন, তারা দুধে ভেজানো কাজু খেতে পারেন। কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান, যা কোষ্ঠকাঠিন্যে দূর করতে দারুণ সাহায্য করে। পেটের গন্ডগোল থাকলেও দুধে ভেজানো কাজু কাজে আসতে পারে।

প্রতিরোধ ক্ষমতা বাড়াতে

শীতকাল মানেই নানা রকম শরীর খারাপ লেগেই থাকে। রোগের সঙ্গে লড়তে বাড়াতে হবে প্রতিরোধ ক্ষমতা। তার জন্য ভরসা রাখতে পারেন দুধে ভেজানো কাজুবাদামের ওপর। কাজুতে ভিটামিন এবং মিনারেলস ভরপুর পরিমাণে রয়েছে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতেই পারেন দুধে ভেজানো কাজুবাদাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com