সোমবার, ১১:১৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

বরিশালের হ্যাটট্রিক হার, জয়ের ধারা চট্টগ্রামের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

দীর্ঘ হলো ফরচুন বরিশালের অপেক্ষা। আজও ফেরা হয়নি জয়ের ধারায়। নামে-ভারে আর অভিজ্ঞতায় চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দলটি পেল হ্যাটট্রিক হারের লজ্জা। বিপরীতে ছুটে চলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেয়ে গেল বন্দরনগরীর দলটি।

শনিবার সিলেটে আগে ব্যাট করে আসর সর্বোচ্চ ১৯৩ রানের পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরিশালকে তাই জিততে হলে রেকর্ড গড়েই জিততে হতো, চেষ্টাও করে বটে। তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি করা হয়নি। বরিশাল হেরে যায় ১০ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য আসরে প্রথমবার খেলতে নামা আহমেদ শেহজাদের ব্যাটে দারুণ শুরু পায় বরিশাল। পাঁচ ওভারেই তুলে নেয় ৫০ রান। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ১৭ বলে ৩৯ করে শেহজাদ ফিরলে কমে আসে রানের গতি।

তামিম ইকবাল ৩০ বলে ৩৩, সৌম্য সরকার ১৬ বলে ১৭ করলেও তা দলের তেমন উপকারে আসনি। মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ও ইয়ানিক ক্রে ফেরেন ৪ রানে। এই চারজনকেই ফেরান কার্টিস ক্যাম্ফার। ১০১ রানে ৫ উইকেট হারায় বরিশাল।

যখন মনে হচ্ছিল এক পেশেভাবে জিততে চলেছে চট্টগ্রাম, তখন খানিকটা উত্তেজনা ছড়ান মেহেদী মিরাজ। শেষ দিকে ১৬ বলে ৩৫ রানের এক ইনিংস খেলে অবিশ্বাস্য কিছুর সম্ভাবনা জাগিয়ে তুলেন। তবে তাকে সঙ্গ দিতে পারেননি মুশফিক। অপরপ্রান্ত থেকে ২২ বলে মাত্র ২৩ রান করেন তিনি।

মিরাজকে আল আমিন ফেরানোর পর মুশফিককে ফেরান বিলাল। এরপর অবশ্য আব্বাস আফ্রিদি ও দুনিথ ভেল্লালেগে মিলে করেন ১২ বলে ২১* রান। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে, আভিস্কা ফার্নান্দোর ৫০ বলে ৯১* রানের ঝড়ে বড় পুঁজি পায় চট্টগ্রাম। যদিও টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোচট খায় তারা। উদ্বোধনী জুটি ভেঙে ১২ রান করে ফেরেন তানজিদ তামিম। তৃতীয় ওভারে হয় দ্বিতীয় উইকেটের পতন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ইমরান ফেরেন ৪ করে। দু’জনেই শিকার হন তাইজুল ইসলামের।

তবে একপ্রান্ত আগলে রেখে রানের গতি ধরে রাখেন আভিস্কা। চতুর্থ উইকেট জুটিতে তাকে যোগ্য সমর্থন দেন শাহাদাত দিপু। তাদের যুগলবন্দী থেকে আসে ৫৬ বলে ৭০ রান। দিপু আউট হন ২৯ বলে ৩১ রানে। এরপর নাজিবুল্লাহ জাদরানের সাথে মিলে গড়েন ৪১ বলে ৬৮ রানের জোট।

নাজিবুল্লাহ ১৯ বলে ১৮ করে ফিরলে থামে এই বন্ধন। তবে এর মাঝে ৪০ বলে অর্ধশতক পূরণ করেন আভিস্কা। এরপরই বের হন খোলস ভেঙে, পরের ১০ বলে করেন ৪১ রান! ঝড় ওঠে অপরপ্রান্ত থেকেও। কার্টিস ক্যাম্ফার অপরাজিত ছিলেন ৯ বলে ২৯ রানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com