বুধবার, ১১:৫০ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু প্রস্তুতি ম্যাচে খেলবেন মেসি, তবে ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ একনেকে ১০ প্রকল্প অনুমোদন গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ আদালতে রায় পেলেও ২০ বছরেও জমির দখল পাননি রহিম ঘরামী, গাছ বিক্রির ২ লাখ টাকাও আটকে থাকার অভিযোগ আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

আগামী ১৯ বছরে বাংলাদেশে পুরুষের চেয়ে নারী হবে বেশি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৯৯ বার পঠিত

২০৪১ সালে দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৩১ লাখ ১৭ হাজার, আর পুরুষের সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ২৫ লাখ ১৮ হাজার।

আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা কতো হতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়ে প্রতিবেদন তৈরি করেছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

‘ওমেন অ্যান্ড মেন ইন বাংলাদেশ: ফ্যাক্টস অ্যান্ড ফিগারস ২০২২’ নামে ওই প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে। ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার। ২০৬১ সালের জনসংখ্যা দাঁড়াবে ২২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার। তখন অবশ্য আবার পুরুষ বাড়বে, নারী কমবে। তখন সারা দেশে ১১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার পুরুষ থাকবে। আর নারীর সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১৫ লাখ ২৯ হাজার।

বিবিএসের জনসংখ্যা ও স্বাস্থ্য শাখার পরিচালক মাসুদ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের জনসংখ্যাভিত্তিক মডেল বিবেচনায় এনে জনসংখ্যার পূর্বাভাস দিয়েছি। এই প্রতিবেদনে শ্রমবাজার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য—এসব খাতের বিশ্লেষণেও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com