মঙ্গলবার, ১১:৫১ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১২৭ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এঘটনা ঘটে।

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানাটির শ্রমিকরা সকালে কারখানার গেটের সামনে অবস্থান করে। এ সময় বাইরে অবস্থান করা শ্রমিক এবং কারখানাটির ভিতরে অবস্থান করা শ্রমিকদের মাঝে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ হয়।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, ভেতর থেকে ছোড়া ইটের আঘাতে আন্দোলনরত শ্রমিকদের মাঝে ২০-২৫ জন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com