মঙ্গলবার, ১১:৫৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১২৭ বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পরিশোধসহ ৬ দফা দাবিতে পোশাক শ্রমিকরা প্রায় এক ঘন্টা বিক্ষোভ করেছে। এ সময় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে জান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার সকাল আটটায় নগরের কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ লিমিটেড কারখানার কয়েক’শ শ্রমিক সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে বেতন দেয়া, ১০ ঘন্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন ও বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে নির্ধারণসহ ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সকালে কিছু শ্রমিকরা সড়কে নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের দাবির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে  সমাধানের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com