চিত্রনায়ক ফেরদৌস সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সংসদ ভবনে তিনি শপথ নিয়েছেন। এই সময় ফেরদৌস সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ সংসদ সদস্যরা এক সারিতে বসা একটি সেলফি পোস্ট করেছেন।
সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের সেলফিতে উঠে আসেন, ফেরদৌস, মাশরাফি, শেখ তন্ময়, এ আরাফাতসহ অনেকেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ-কলকাতার এই ব্যস্ত নায়ক। কয়েক বছর ধরেই রাজনীতির মাঠে তার দেখা মিলছিল। এবারে সংসদ নির্বাচনের মাধ্যমে সেই বিচরণকে স্থায়ী রূপ দিলেন ফেরদৌস।