রবিবার, ১২:৪৫ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে অবতরণ করা দুটি উড়োজাহাজে ধাক্কা লেগে যান্ত্রিক ত্রুটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২০৩ বার পঠিত

সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে নেমেছিল পাঁচটি ফ্লাইট। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পাঁচটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ইউএস-বাংলার চারটি ও বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিল। উড়োজাহাজগুলো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, ওমানের মাসকাট, চী‌নের গুয়াংজু, কাতারের দোহা ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে এসেছিল। পরে ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলার দুটি ফ্লাইট অবতরণ করার পর পার্কিংয়ের সময় একটি পাখার সঙ্গে আরেকটি পাখার ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজেই ত্রুটি দেখা দিয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ প্রথম আলোকে বলেন, পাঁচটি উড়োজাহাজের মধ্যে তিনটি যাত্রী নিয়ে সিলেট ত্যাগ করেছে। ইউএস-বাংলার দুটি উড়োজাহাজ যান্ত্রিক সমস্যার জন্য বিমানবন্দরে রয়েছে। সেগুলোর মেরামতকাজ চলমান রয়েছে। মেরামতকাজ শেষ হলে সেগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।হাফিজ আহমদ বলেন, পাখার সঙ্গে উড়োজাহাজের একটি অংশের ঘষা লেগে যান্ত্রিক সমস্যা হয়েছিল। ওই দুই ফ্লাইটের ১০ জন যাত্রী বিমানবন্দরে রয়েছেন। অন্য যাত্রীরা চলে গেছেন। বাকি ১০ যাত্রীও অন্য ফ্লাইটে ঢাকায় রওনা দিয়ে দেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com