বুধবার, ০৪:৩৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ত্বকের পরিচর্যায় উত্তম হারবাল অ্যালোভেরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পঠিত
এলোভেরা দিয়ে ফর্সা হওয়ার উপায়

অ্যালোভেরাকে বলা হয় জাদুকরী ভেষজ। এটি স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি উপকারী ত্বকের জন্যও। এই গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহার করলে ঠান্ডা থাকবে ত্বক। এছাড়া ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ব্রণের দাগ ও অন্যান্য কালচে দাগ দূর করতেও অ্যালোভেরার জুড়ি নেই। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন ভেষজটি।

১।লেবু ও অ্যালোভেরা 
লেবুতে রয়েছে ভিটামিন সি এবং অ্যাসিডিক উপাদান। এই দুই উপাদান ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সক্ষম। এর সঙ্গে অ্যালোভেরা মেশালে তৈরি হয় চমৎকার ফেস প্যাক।  ২ চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১/৪ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন মিনিট পাঁচেক। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ফল পাবেন দ্রুত। লেবু ও অ্যালোভেরার এই প্যাক ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও ভীষণ কার্যকর।

২। অ্যালোভেরা, হলুদ ও মধু 
১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু, ১ চিমটি হলুদের গুঁড়া ও কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে মোলায়েম ও উজ্জ্বল।

৩। টক দই ও অ্যালোভেরা
প্রাকৃতিকভাবে ত্বক ময়েশ্চারাইজ করে টক দই। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চামচ টক দই একসঙ্গে মিশিয়ে নিন। ত্বক শুষ্ক হলে ১ চা চামচ মধু মেশাবেন এই প্যাকে। ত্বক যদি তৈলাক্ত হয় হবে মধুর বদলে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

৪। নারকেল তেল ও অ্যালোভেরা জেল 
পরিমাণ মতো অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা নারকেলের তেল মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।

৫। অ্যালোভেরা জেল ও গোলাপজল 
১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com