শনিবার, ১১:২০ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

ভারত থেকে গোবর নিচ্ছে কুয়েত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২১৪ বার পঠিত

জৈব কৃষি উৎপাদনের লক্ষ্যে ভারত থেকে ১৯২ মেট্রিক টন গরুর গোবর নিচ্ছে কুয়েত। ভারতের জয়পুরের একটি ফার্ম থেকে এ গোবর আমদানি করছে দেশটির ল্যামর কোম্পানি।

বলা হচ্ছে, প্রথমবারের মতো ২ দেশের মধ্যে এ ধরনের চুক্তি। ভারতের জাতীয় জৈব কৃষক উৎপাদক সংস্থার সভাপতি অতুল গুপ্ত বলেন, জয়পুরের সানরাইজ এগ্রিল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ প্রাইভেট লিমিটেড কুয়েত থেকে একটি অর্ডার পেয়েছে।

বুধবার কনাকাপুরা রেলওয়ে স্টেশন থেকে গোবরের প্রথম চালান কুয়েতের উদ্দেশে রওনা হয়। ভারতের শুল্ক দফতরের তত্ত্বাবধানে গোবর প্যাকেটজাত করার কাজ চলছে বলেও জানায় দেশটির গণমাধ্যম।

গোবর ব্যবহার করে জৈব চাষ করা নিয়ে দীর্ঘদিন থেকেই গবেষণা চলছিল কুয়েতে। দেশটিতে কৃষিকাজের ক্ষেত্রে প্রধান পরিপন্থি শুষ্ক জলবায়ু এবং পর্যাপ্ত পানির অভাব। আর সেই কারণেই গোবর ব্যবহার করে জৈব চাষে আগ্রহী কুয়েত। পিটিআই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com