বুধবার, ০৭:২৩ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায়

যে কারণে মা হতে পারেননি রেখা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৯০ বার পঠিত

জীবনে কোনো পুরুষের ভালোবাসা পাননি। আর সে কারণেই অপূর্ণ থেকে গেছে মা হওয়ার সাধ। কিছুদিন আগে স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন আক্ষেপেই প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী রেখা।

তিনি বলেন, অনেকগুলো সন্তান চাইতাম আমি। কিন্তু কোনো কৃত্রিম উপায়ে নয়। স্বাভাবিক ভাবেই তারা পৃথিবীতে আসবে এমন ভেবেছিলাম। কিন্তু মা হতে আমার জীবনে একজন পুরুষ সঙ্গীর অভাব ছিল। অচেনা পুরুষের বীর্য নিয়ে বা ‘আইভিএফ’-এর সাহায্যে কোনোদিন মা হওয়ার কথা ভাবিনি।

১৯৭০ সালে ‘শাওন ভাদোঁ’ সিনেমা দিয়ে বলিউডে রেখার আত্মপ্রকাশ। তার অভিনয়, সৌন্দর্য, ব্যক্তিগত জীবন সব কিছুই যেন রহস্যময়। সেই সময় দিল্লির ব্যবসায়ী মুকেশ অগ্রবালের সঙ্গে বিয়ে হয়েছিল রেখার। অজ্ঞাত কারণে হঠাৎ আত্মহত্যা করেন মুকেশ। পরে জানা যায়, অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে মালাবদল করেছেন রেখা। কিন্ত বিনোদের মা বিষয়টি মেনে নেননি। ফলে স্বীকৃতি পায়নি সেই বিয়ে।

অপরদিকে রেখার সঙ্গীদের তালিকায় রয়েছে বলিউডের অনেক নায়কের নাম। কিন্তু পরিণতি পায়নি কোনো সম্পর্কই। এক বিয়ের অনুষ্ঠানে শাখা-সিঁদুর পরা রেখাকে দেখে বলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছিল। তারও আগে অমিতাভ-রেখার প্রেমকাহিনি ধরা পড়ে সেলুলয়েডের পর্দায়। সেই ‘সিলসিলা’ নিয়ে গুঞ্জন এখনো থামেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com