বুধবার, ১০:৫১ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ইউরোপে যাচ্ছে ভেনেজুয়েলার তেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৫৮ বার পঠিত

ভেনেজুয়েলা থেকে ছয় লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে ইতালির একটি তেল ট্যাংকার ইউরোপ অভিমুখে যাত্রা করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা থেকে ইউরোপে তেল রফতানি প্রায় দুই বছর বন্ধ ছিল।

চলতি মাসের গোড়ার দিকে বার্তা সংস্থাগুলো জানিয়েছিল, মার্কিন সরকার ইউরোপীয় দেশগুলোতে ভেনেজুয়েলার তেল রফতানিতে সম্মতি দিয়েছে। রাশিয়ার তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কমাতে এবং ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর সাথে সংলাপে বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসাহিত করতে আমেরিকা এ সম্মতি দিয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করেছে।

রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির তেল কোম্পানি ‘এনি’ এবং স্পেনের তেল কোম্পানি ‘রেপসোল’কে বলেছে, কারাকাসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ই এই দুই কোম্পানি ভেনেজুয়েলার তেল ইউরোপে রফতানি করতে পারবে। দুই বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, ইতালির এনি কোম্পানির আরেকটি বিশাল তেল ট্যাংকার শিগগিরই ভেনেজুয়েলার একটি বন্দরে নোঙ্গর করবে। প্যান্টানাস নামের জাহাজটি ওই ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে জুলাই মাসের প্রথম সপ্তাহ ভেনেজুয়েলা থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com