বুধবার, ০৫:৩৩ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার সমর্থকদের হামলা, আহত ১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

যশোর-১ আসনে নির্বাচনী প্রচারণার সময় জেলা অওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ওপর হামলা করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এতে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সতন্ত্র প্রার্থী লিটন সাংবাদিকদের বলেন, আজ মঙ্গলবার সকালে বেনাপোলের ছোট আচড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে নৌকা প্রার্থীর সমর্থকরা আমার ওপর হামলা চালায় । এতে  আমার ১০ নেতা-কর্মী আহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করা হয়েছে। আমি এই আসনে নিরপেক্ষ ভোট হওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সতন্ত্র প্রার্থী লিটনকে উদ্ধার করি। নির্বাচনী আচরনবিধি ভঙ্গের অভিযোগে ৩ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com