শুক্রবার, ১০:৩৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় বাড়িঘর ও জাতিসঙ্ঘের স্কুলে ব্যাপক হামলা ইসরাইলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে বাড়িঘর ও জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল।

শুক্রবারের এ হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন। সেখানকার নাসের হাসপাতাল এ তথ্য নিশ্চিত করেছে।

আলজাজিরার সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ব্যাপক বোমাবর্ষণে হতাহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। জাতিসঙ্ঘ পরিচালিত স্কুলটিতে বাস্তুচ্যুত লোকজন অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে, রাফাহ থেকে আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, খান ইউনিসে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে ব্যাপক লড়াই চলছে।

ওই সংবাদদাতা আরো জানিয়েছেন, আহত লোকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গিয়ে দেখেন তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে। তাদের অনেক স্বজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। তবে যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে না।

গাজাযুদ্ধে হতাহতের সর্বশেষ পরিসংখ্যান
গত ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় নিহত হয়েছেন ১৮ হাজার ৭৮৭ জন। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজার ৮৯৭ জন।

পশ্চিমতীরে নিহত হয়েছেন ২৮৯ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন।

অপরদিকে, গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলি নিহত হয়েছেন ১ হাজার ১৪৭ জন। যদিও প্রথমে জানানো হয়েছিল যে নিহতের সংখ্যা ১৪০০। আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন। এছাড়া ইসরাইলি সৈন্য নিহত হয়েছে ৪৪৮ জন।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com