শুক্রবার, ১০:১১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সুইজারল্যান্ডে বন্দুকধারীর হামলা, নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

সুইজারল্যান্ডের সিয়নে এক বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার দুপুরে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই বন্দুকধারী কেন আক্রমণ চালাল, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া সাতটার দিকে পুলিশ প্রথম ওই বন্দুকধারীর বিষয়ে জানতে পারে। একটি পার্কিং লটে আহত এক ব্যক্তি প্রথম পুলিশকে এ বিষয়ে তথ্য দেন। এরপর ৩৪ বছরের এক নারীকে কাছেই নিহত অবস্থায় পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যেই ৪১ বছরের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের দাবি, বন্দুকধারী এলোপাথারি গুলি চালায়নি। তিনি জানতেন কাদের হত্যা করতে হবে। দুপুরের মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সেন্ট লিওনার্ড অঞ্চলের বাসিন্দা ওই বন্দুকধারী। তার বিরুদ্ধে হত্যার মামলা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, ওই ব্যক্তি তার নিজের গাড়িতে পালাচ্ছে। তার সঙ্গে বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে বলেও সবাইকে সতর্ক করেছিল। ঘটনাস্থলেও পুলিশ ব্যারিকেড লাগিয়ে দেয়। যে পথে ওই ব্যক্তি পালাচ্ছে বলে পুলিশ মনে করেছিল, সে রাস্তায় প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয়। শেষপর্যন্ত তল্লাশি চালিয়েই বন্দুকধারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বন্দুকধারী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com