বৃহস্পতিবার, ০৭:২৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন বাতিলের বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সংক্রান্ত মামলা নিয়ে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে মোদি সরকার সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী জম্মু-কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তা বাতিল করে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। আজ সোমবার এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানায়, জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ড থেকে আলাদা নয়, তাই তাদের কেন্দ্রীয় সংবিধান মেনেই রাজ্য পরিচালনা করতে হবে।

একসময় জম্মু ও কাশ্মির হিসেবে পরিচিত রাজ্যটি ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে উপমহাদেশের স্বাধীনতা লাভের সময় ভারতের সাথে যুক্ত হয়। কাশ্মির হিমালয় অঞ্চলে অবস্থিত একটি এলাকা যেটিকে ভারত ও পাকিস্তান দুই দেশই নিজেদের বলে দাবি করে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী এই রাজ্যটি বিশেষ মর্যাদা পেত। অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যটিকে বিশেষ ধরণের স্বায়ত্বশাসন ভোগ করার অধিকার দেয়, যা রাজ্যটিকে নিজস্ব সংবিধান, আলাদা পতাকা এবং আইন তৈরি করার অনুমোদন দেয়। পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ বিষয়ক ব্যাপারের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই বিশেষ মর্যাদা বাতিল করে মোদি সরকার। ১ কোটি ২০ লাখ জনসংখ্যা অধুষ্যিত এই এলাকায় এরপর জম্মু ও কাশ্মির নামে দুটি আলাদা প্রশাসনিক অঞ্চল গঠন করা হয়।

সুপ্রিম কোর্ট জানায়, এই অঞ্চলে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের রায়ে বলা হয়, যতদ্রুত সম্ভব একে সাধারণ রাজ্যে গঠন করতে হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, জম্মু-কাশ্মীর অন্যান্য রাজ্যের চেয়ে আলাদা নয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও জানান, ভারতের প্রতিটি রাজ্যের হাতেই আইনি এবং প্রশাসনিক ক্ষমতা আছে। বিভিন্ন রাজ্যের জন্য যে বিশেষ ব্যবস্থা আছে, তা সংবিধানের ৩৭১ ধারার ‘এ’ অনুচ্ছেদ থেকে ‘জে’ অনুচ্ছেদ থেকেই বোঝা যায়। যা সামঞ্জস্যহীন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উদাহরণ। তাই জম্মু ও কাশ্মিরের কোনও অভ্যন্তরীণ সার্বভৌমত্ব নেই। অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মতোই হল জম্মু ও কাশ্মির।

তিনি আরও বলেন, ‘আমাদের মতে, ৩৭০ ধারা হল সংবিধানের অস্থায়ী বিধান।’ যা অভ্যন্তরীণ কারণে কার্যকর করা হয়েছিল। যুদ্ধের মতো যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার জন্যই ওই ধারা কার্যকর করা হয়েছিল জম্মু ও কাশ্মীরে। সেজন্যই সংবিধানের ২১ ধারার আওতায় বিষয়টি রাখা হয়েছে।’

সোমবার সকাল থেকেই কাশ্মিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাশ্মিরে পুলিশ মহাপরিদর্শক ভিকে বিরডি বলেন, ‘আমরা যেকোনো মূল্যে কাশ্মিরে শান্তি নিশ্চিতে বদ্ধ পরিকর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com