বুধবার, ০১:১৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘ ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌ-রুট দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে এই দু’টি নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো: খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। এ সময় মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়েছিল। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে পদ্মা নদীর অববাহিকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সামান্য দূরের কোনোকিছু দেখা যায় না। এ সময় দৃষ্টিসীমা শূন্যে নেমে এলে রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি ভাষা শহীদ বরকত, গোলাম মাওলা, ইউটিলিটি (ছোট) ফেরি বনলতাসহ তিনটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। ফেরি তিনটিতে কমপক্ষে শতাধিক যানবাহন রয়েছে। এছাড়া এই নৌ-পথে পাটুরিয়া ঘাট এলাকায় ছয়টি ও দৌলতদিয়া প্রান্তে একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে পন্টুনে নোঙর করে রাখা হয়। আজ সকাল সাড়ে ৯টায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com