বৃহস্পতিবার, ০৭:৩০ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

এবার ইসরাইলি সাবেক সেনাপ্রধানের ছেলে গাজায় নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

গাজা উপত্যকায় ইসরাইলি মন্ত্রিসভার সদস্য এবং সাবেক সেনাপ্রধানের ছেলে নিহত হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ বৃহস্পতিবার আরেক সৈন্যের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর ফলে স্থল হামলা শুরুর পর নিহত সৈন্যের সংখ্যা ৮৯-এ উন্নীত হলো।

টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, নিহত মন্ত্রীর ছেলে মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) গ্যাল মেইর ইসেনকট, ২৫, ৫৫১তম ব্রিগেডেরে ৬৯৯তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ইসরাইলি বাহিনী জানায় ইসেনকট উত্তর গাজায় নিহত হন। তার বাবা গাদি ইসেনকট ইসরাইলি সেনাবাহিনীর সাবেক প্রধান ছিলেন। এছাড়া তিনি বর্তমানের যুদ্ধকালীন মন্ত্রিসভায় বেনি গাঞ্জের ন্যাশনাল ইউনিট পার্টির পক্ষ থেকে মন্ত্রীও হয়েছেন। তিনি গাজা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বৃহস্পতিবার গাঞ্জ যখন ইসরাইলি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড পরিদর্শন করছিলেন, তখনই ছেলের মৃত্যুর খবর পান।

জানা গেছে, একটি সুড়ঙ্গে অভিযান চালানোর সময় বোমা বিস্ফোরণে তিনি নিহত হন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com