বুধবার, ০১:২১ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২ কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

গাজীপুরে ঢাকা-বাইপাস সড়কে বৃহস্পতিবার সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দু’টি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নগরীর গাছা থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কাভার্ডভ্যান দু’টি নগরীর মোগরখাল এলাকা থেকে ধীরাশ্রম ও জাঝর এলাকার মাঝামাঝি পৌঁছালে দু’টি মোটরসাইকেল যোগে চার থেকে পাঁচজন যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ির গতিরোধ করে। পরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তারা হেলমট পরা ছিল।

ওসি বলেন, আমরা সিসি টিভির ফুটেজ পেয়েছি। নম্বরবিহীন মোটরসাইকেলে আরোহিত যুবকরা হেলমেট পরা থাকায় চিহ্নিত করা যাচ্ছে না। তবুও আমরা তাদের চিহ্নিত করার জন্য অনুসন্ধান চালাচ্ছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com