রবিবার, ০৩:৩৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

বিশ্বকাপ ব্যর্থতা খুঁজতে তদন্ত কমিটি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

বিশ্বকাপ শেষে দেশে ফেরার প্রায় দুই সপ্তাহ পর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিশ্বকাপে ভরাডুবির কারণ উন্মোচনে কাজ করবে তিন সদস্যের এই তদন্ত কমিটি।

ভারত বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের স্বপ্ন ছুঁয়েছিল আকাশ। প্রত্যাশার পাহাড় নিয়ে দেশ ছেড়েছিল সাকিব আল হাসানের দল। তবে দেশে ফেরে ব্যর্থতায় পরিপূর্ণ হয়ে, নত শিরে। ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটায় বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ দলের জঘন্য পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বিসিবি। বিসিবির তিন পরিচালক আছেন এই কমিটিতে। যার প্রধান করা হয়েছে এনায়েত হোসেন সিরাজকে। বাকি দু’জন হলেন- মাহবুব আনাম এবং আকরাম খান।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে খোদ বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কমিটির মূল লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা এবং তা সংশ্লিষ্ট মহলে জানিয়ে দেয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com