শুক্রবার, ০৫:৫৩ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

হামাসের সাথে মুসলিম গ্রুপের আলোচনার পর মুক্তি দেয়া হয় থাইদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কোনো ধরনের বিনিময় ছাড়াই তাদের কাছে বন্দী থাইল্যান্ডের নাগরিকদের মুক্তি দিচ্ছে। এখন পর্যন্ত ১৯ থাইকে তারা মুক্তি দিয়েছে। তাদের হাতে আরো ১৩ জন থাই নাগরিক বন্দী রয়েছে। থাইল্যান্ডের একটি মুসলিম গ্রুপ হামাসের সাথে সরাসরি কথা বলার পর এসব থাইকে মুক্তি দেয়া হয় বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অভিযানের সময় এসব থাইও আটক হয়। তারা প্রধানত শ্রমিক হিসেবে কাজ করতে থাইল্যান্ডে গিয়েছিল। ওই সময় ৩৯ থাই নাগরিক নিহত হয়েছিল।

থাই উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা বুধবার মুক্তিপ্রাপ্ত আরো দুই থাই নাগরিককে উষ্ণভাবে স্বাগত জানান।
তিনি তার সামাজিক মিডিয়া প্লাটফর্ম এক্সে বলেন, ‘ব্যক্তিগতভাবে আরো দুই থাই পণবন্দীকে স্বাগত জানাতে পেরে খুশি। তারা মুক্তির পর তেল আবিবের একটি হাসপাতালে এসেছে।’

থাইল্যান্ডের একটি মুসলিম গ্রুপ সোমবার তাদের দেশের নাগরিকদের মুক্তির ব্যাপারে সরাসরি হামাসের সাথে কথা বলে। এরপরই তাদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত হয়। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আলোচনায় অনেক পক্ষই জড়িত ছিল।

ইসরাইল-হামাস যুদ্ধের আগে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক ইসরাইলের কৃষি খাতে কর্মরত ছিল। তারাই ইসরাইলে বৃহত্তম বিদেশী শ্রমিক গ্রুপ। ওই ঘটনার পর প্রায় ৯ হাজার শ্রমিক থাইল্যান্ডে ফিরে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com