রবিবার, ১২:৪৫ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে নদী থেকে মৃত বাঘ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার পঠিত

সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের কাচিকাটা এলাকার নদী থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। এ ঘটনায় শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ। এর আগে শুক্রবার বিকালে মৃত ব্যক্তি উদ্ধার করে বন বিভাগ।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের কাচিকাটা এলাকায় টহল দেওয়ার সময় শুক্রবার নদীতে মৃত অবস্থায় বাঘটি ভাসতে দেখা যায়। পরবর্তীতে বাঘটিকে উদ্ধার করে বনবিভাগ। বাঘটি মারা যাওয়ার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়সজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে।

কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ বলেন, টহলরত অবস্থায় কাচিকাটা এলাকায় নদী থেকে মৃত বাঘ ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে বাঘটি মারা যাওয়া সঠিক কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়সজনিত কারণে এর মৃত্যু হতে পারে। এ বিষয়ে শ্যামনগর থানায় বন বিভাগের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনের কাচিকাটা এলাকা থেকে একটি মৃত বাঘ উদ্ধারের ঘটনায় কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ থানাতে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। তবে বাঘটি মারা যাওয়ার কোনো কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com