রবিবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভারতীয় নাগরিক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২২০ বার পঠিত

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।

শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশ্বাস এবং কারিমপুর এলাকার ছবি বিশ্বাস।

অন্যদিকে, এ ঘটনায় আহত ব্যক্তিটি হলেন খুলনার ফুলবাড়ি এলাকার প্রাইভেটকারচালক রফিকুল ইসলাম সজিব।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দু’জন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌঁছালে বিপরীতগামী (খুলনাগামী) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান বলেন, নিহত ওই দু’জনকে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com