বুধবার, ০২:৩১ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা দুর্বৃত্তদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে ভয়াবহ রেল দুর্ঘটনার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রেললাইনের উপরে মোটা লোহার পাত রাখা হয়েছিল। ফলে চলন্ত ট্রেন উল্টে পড়ে হতাহত হওয়ার আশঙ্কা ছিল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজারের কাছে এঘটনা ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে প্রশাসনকে জানায়। এরপর জিআরপি পুলিশ এসে রেললাইন থেকে লোহাটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের এসআই মোখলেশ জানান, জরুরি নম্বরে ফোন পেয়ে ফতু্ল্লার কোতালেরবাগ এলাকার হক বাজার-সংলগ্ন রেললাইনে এসে দেখা যায় যে বেশ ওজেনর মোটা একটি লোহা লাইনের উপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। এটি লাইনের উপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় হতাহতের ঘটনা ঘটতে পারতো। সচেতন লোকজনের তথ্যের জন্য ভয়াবহ একটি দুর্ঘটনা থেকে অনেক রেল যাত্রী বেঁচে গেছে বলে মনে করি।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনার চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে। নাশকতাকারীদের বিরুদ্ধে খোঁজখবর নেয়া হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com