বুধবার, ০৩:৪২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বাদাম না ডিম- কোনটি বেশি উপকারী?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

সকালের নাশতা দিনের খাবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর নাশতা দিয়ে দিন শুরু করলে পুরো দিনটি সুন্দর হয়ে ওঠে। এই কারণে কেউ কেউ সকালের নাশতায় বাদাম খান আবার কেউ ডিম খেতে পছন্দ করেন। এই দুটিই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দুটির মধ্যে কোনটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী তা খুঁজে বের করা কঠিন। তারপরও দুটির মধ্যে কোনটি সকালের নাশতার জন্য ভালো এবং কেন তা জানানো হয়েছে ’ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে।

বাদাম না ডিম
কাঠবাদাম, আখরোট এবং পেস্তার মতো বাদাম স্বাস্থ্যের জন্য খুব উপকারী কারণ এগুলিতে স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং খনিজ রয়েছে। এসব বাদাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ, যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে।

তুলনামূলকভাবে, ডিম প্রোটিন, ভিটামিন  (এ, ডি, বি-১২) এবং অনেক খনিজ সমৃদ্ধ, যা শরীরের অনেক উপকার করে। অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে, বাদামে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয়।

গবেষণায় আরও দেখা গেছে, উদ্ভিজ্জ পুষ্টির (যেমন বাদাম, গোটা শস্য, জলপাই তেল) পরিবর্তে প্রাণিজ পুষ্টি  (লাল বা প্রক্রিয়াজাত মাংস, ডিম, দুগ্ধ, মুরগি, মাখন) গ্রহণ কার্ডিওমেটাবলিক স্বাস্থ্য উপকারিতা কমাতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, যদি প্রতিদিন একটি ডিমের পরিবর্তে ২৫ গ্রাম বাদাম খাওয়া হয় তাহলে সিভিডি বা হৃদরোগজনিত মৃত্যুর হার কমিয়ে দেয়।

কেন ডিমের চেয়ে বাদাম ভালো?
ডিমের তুলনায়, বাদাম ফাইবারের একটি দুর্দান্ত উৎস। বাদামে উপস্থিত ফাইবার রক্তে শর্করার স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। অন্যদিকে ডিমে ফাইবারের পরিমাণ কিছুটা কম,এ কারণে বাদাম ডিমের চেয়ে ভালো বলে মনে করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com