মঙ্গলবার, ১১:২৫ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত
উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।প্রাণ হারানো সৈয়দ আমিন ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।
পুলিশের ভাষ্য, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারভিত্তিক সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে আধিপত্য বিস্তারের জেরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সৈয়দ আমিন নামে একজন সাধারণ রোহিঙ্গা নিহত হন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ‘রোববার রাতে উখিয়ার ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসওর সন্ত্রাসী গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com