বুধবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরের ফায়ারিং অনুশীলনে যাওয়ার পথে দুর্ঘটনায় ২ পুলিশ নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নিতে যাওয়ার পথে সিএনজিচালিত-মাহেন্দ্র উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আরো আহত হয়েছেন তিন পুলিশ ও মাহেন্দ্রচালক।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন ও কনস্টেবল নাসির উদ্দিন।

আহতদের মধ্যে রয়েছেন কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহিম সরদার ও মিথোয়াইচিং মারমা। চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নিতে ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত-মাহেন্দ্রযোগে পাঁচ পুলিশ সদস্য ফরিদপুর যাচ্ছিল। পথিমধ্যে পুকুরিয়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মাহেন্দ্রটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।। এছাড়া গুরুতর আহত হন মাহেন্দ্রচালক ও বাকি তিন পুলিশ সদস্য। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ সদস্যদের সাথে থাকা সরকারি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি চায়না রাইফেলের কাঠের অংশ ভেঙে গেছে। তবে কারো কাছে কোনো গুলি ছিল না। চালক গা ঢাকা দিয়েছেন এ ঘটনার পর থেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com