বুধবার, ০৪:৫৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ঠাণ্ডাজনিত সমস্যাকে বিদায় জানাতে ঘরোয়া টোটকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত
ঋতু বদলের এ সময়ে ঠাণ্ডা, হাঁচি, কাশি যেন লেগেই রয়েছে। অনেক সতর্ক থাকার পরও ঠিকই আক্রান্ত হতে হচ্ছে। ঠাণ্ডা যদি লেগেই যায় তাহলে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যা ঠাণ্ডা, হাঁচি, কাশি থেকে মুক্তি দেবে।

জেনে নিন সেসব 

গরম পানি আর মধু 
এক গ্লাস পানি গরম করে তাতে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন ঠাণ্ডাকে বিদায় জানাতে। এ পানীয় পানে কমবে সর্দি-কাশির প্রকোপ। এমনকি বুকে জমে থাকা কফ থেকেও মুক্তি মিলবে। তাই এ সমস্যায় পড়লে গরম পানি আর মধু খেতে ভুলবেন না।

 

চায়ে লেবু মেশালেই মিলবে উপকার
এক কাপ চায়ে কয়েক ফোঁটা পাতিলেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন। ব্যস, তাহলেই সর্দি-কাশি নিপাত যাবে। কারণ মধুর পাশাপাশি চা এবং লেবুরও অ্যান্টি-অক্সিডেন্ট এসব সমস্যা কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে।

মধু, আদা মিশিয়ে খেলেও মিলবে স্বস্তি 
একটা ছোট আদা কুচি কুচি করে কেটে নিন।

তারপর সেই টুকরোগুলো এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে চুষে চুষে খান। কিংবা এই মিশ্রণ পানি দিয়ে গিলে খেয়ে নিতে পারেন। তাতেই কমবে কাশির প্রকোপ। 

মধু, তুলসীর জবাব নেই
সকালবেলায় কয়েকটি টাটকা তুলসী পাতা এক চামচ মধুতে মিশিয়ে টুক করে গিলে নিতে পারেন। কিংবা তুলসী পাতার রস করে তাতে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।

ফলে সর্দি, কাশির মতো সমস্যা আর পিছু নিতে পারবে না। 

রোজ সকালে এক চামচ মধু খান
হাতের কাছে অন্য কোনো ভেষজ না থাকলে শুধু মধুই খেতে পারেন। সে ক্ষেত্রে রোজ সকালে উঠে এক চামচ মধু চট করে খেয়ে নিন। ব্যস, তাতেই কমবে সর্দি-কাশির প্রকোপ। এমনকি ইমিউনিটিও চাঙ্গা থাকবে। ফলে অদূর ভবিষ্যতে একাধিক সংক্রামক রোগব্যাধির ফাঁদে পড়তে হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com