রবিবার, ১২:৪৬ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে বিএনপির সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২৩ বার পঠিত
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটলে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটককৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরের বারুথখানা এলাকা থেকে একটি মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে আসে বিএনপি। সেখানে এসে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এক দল লোক মশাল মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

এ সময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে জানিয়ে তিনি বলেন, এ সময় তিনজনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com