বুধবার, ০২:৩২ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাভারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ছাত্রদল নেতা গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও কাঠ ফেলে সড়ক অবরোধ করেছে পৌর যুবদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ সাভার পৌর ছাত্রদলের সহসভাপতি আলামিনকে আটক করেছে।

রবিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডের কাছে জালেশ্বর ও শিমুলতলা সড়কে তারা এ অবরোধ করে।

এসময় তারা অবরোধের সমর্থনে বের করা বিক্ষোভ মিছিল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও গাছ ফেলে সড়ক অবরোধ করে।

 

পৌর ছাত্রদলের সহ-সভাপতি আলামিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাভার পৌর ছাত্রদলের সহসভাপতি আলামিনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com