রবিবার, ০২:৪৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে দল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় পৌঁছেছেন লিটন-তাসকিনরা। রোববার সকাল ১০টার পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমান।

শনিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার কাছে পুনেতে সেই ম্যাচে টাইগাররা হেরে যায় ৮ উইকেটে। ব্যর্থতার বোঝা মাথায় চেপেই দেশে ফিরছেন ক্রিকেটাররা।

বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে ভারত ছেড়েছে বাংলাদেশ দল। আসরে ৯ ম্যাচ খেলে মাত্র দুটোতে জয় পেয়েছে টাইগাররা। হারের চেয়েও বিদঘুটে ছিল হারের ধরণ, কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সাকিব আল হাসানের দল।

রোববার এক চাটার্ড বিমানে ভারত ছাড়ে বাংলাদেশ দল। সকাল ৯টায় তাদের ঢাকায় ফেরার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ে এসে পৌঁছাতে হয় সকাল ১০টার পর। এখনো অবশ্য বিমানবন্দর ছেড়ে বের হতে পারেননি ক্রিকেটাররা।

দলের সাথে ফেরেননি সদ্য বিদায় নেয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নেই আরেক বিদায়ী শ্রিনিবাস চন্দ্রশেখরনও। ভারত থেকেও শ্রীলঙ্কা চলে গেছেন রঙ্গনা হেরাথ। জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কেবল আছেন দলের সাথে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com