বুধবার, ০৫:৪১ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

তিন পানি খেলে ওজন কমে, শরীর রাখে ফুরফুরে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

ডায়েটের হাজারো ফর্মুলা মেনেও ওজন কমার নাম নেই। এদিকে জিমে যাওয়ার মতো সুযোগ বা ইচ্ছে কোনোটাই নেই। তাই বলে কি ওজন কমানো যাবেনা? অবশ্যই যাবে৷ তবে ভরসাটুকু জাপানি এক পদ্ধতির ওপর রাখতে হবে৷ জাপানিরা বহু বছর ধরেই তাদের ‘ওয়াটার থেরাপি’ দিয়ে ওজন কমাচ্ছে। এতে পাকস্থলীর সুস্থতা নিশ্চিত হয় এবং হজমের সমস্যাও মিটে। তাহলে আসুন জেনে নেই এই ‘ওয়াটার পদ্ধতি’।

লেবু পানি

এক গ্লাস উষ্ণ পানি গোটা একটি লেবুর রস মিশিয়ে খেয়ে নিন সকালেই। এই পানীয় শুধু সকালের নয়, দিনের মধ্যে তিন-চার বার খেতে পারেন। গরম পানিতে লেবু মেশানোর কারণে অ্যাসিডিটি তো হয়ই না, উল্টে শরীরের জমে থাকা টক্সিন এতে দূর হয়। এ ছাড়া লেবুর জল গোটা বিপাক হার বৃদ্ধি করে। ফলে খাবার হজম করতে সমস্যা হয় না।

জিরে পানি

এক গ্লাস পানিতে এক চা চামচ সাদা জিরে ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে সেই পানিটা ছেঁকে ফুটিয়ে নিন। এ বার তাতে সামান্য লেবু মিশিয়ে করে ঈষদুষ্ণ অবস্থায় খেয়ে নিন । জিরের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় তা হজমে সাহায্য করে। শরীর থেকে বাড়তি টক্সিন বার করে বিপাক ক্রিয়ার হারও বাড়ায় জিরে।

গ্রিন টি

গ্রিন টি-র সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে ফুটিয়ে নিন ভাল করে। এই পানীয়ে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। গ্রিন টি যেমন বিপাক হার বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে, তেমনই পুদিনার সঙ্গে খেলে হজমপ্রক্রিয়াও ভাল থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com