রবিবার, ১২:৪৫ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে গাড়ির মধ্যে চাপা পড়ে সোহেল রানা (৩৩) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে একটি খালি ট্রাক চুয়াডাঙ্গা থেকে আসছিল। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি এলাকায় আসার পর দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় ট্রাকচালক গাড়িতে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ফায়ারসার্ভিসের কর্মীরা ট্রাকচালকের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়। তিনি ট্রাকের মধ্যেই মারা যান।

মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুব আলী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এসআই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com