রবিবার, ০৮:৪২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

রাজশাহী রেঞ্জে আবারও শ্রেষ্ঠ বগুড়া জেলা পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

রাজশাহী রেঞ্জে আবারও বগুড়া জেলা পুলিশ শ্রেষ্ঠ হওয়ায় এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে পুলিশের বিভিন্ন কর্মকর্তা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে সোমবার সকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন তার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় বগুড়া জেলা পুলিশকে শ্রেষ্ঠ ঘোষণা করেন। বগুড়া জেলায় সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে শ্রেষ্ঠত্ব অর্জন করে বগুড়া জেলা পুলিশ। এই নিয়ে গেল ১০ মাসে ৬ বার রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জেলার পুরস্কার অর্জন করে বগুড়া পুলিশ।

এদিকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) শাহীনুজ্জামান শাহীন, উপপুলিশ পরিদর্শক মুঞ্জুরুল হক ভূঞা, মেডিকেল ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান, ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া, সদর ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান, উপশহর ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান, স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল, বনানী ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম, নারুলী ফাঁড়ির ইনচার্জ মাহমুদ ইসলাম। ফুলেল শুভেচ্ছা শেষে পুলিশ কর্মকর্তাগণ পুলিশ সুপারের আরও উত্তরোত্তর সাফল্যে কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com