শনিবার, ০৯:৩৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে ঐকমত্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২০৪ বার পঠিত

আগ্নেয়াস্ত্র নিরাপত্তাসংক্রান্ত সম্ভাব্য আইনের রূপরেখায় একমত হয়েছে মার্কিন সিনেটরদের একটি অংশ।

যুক্তরাষ্ট্রে একের পর এক নির্বিচার গুলিতে হতাহত হওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে তাদের মধ্যে এমন সমঝোতা এল।

বিবিসির খবরে বলা হয়েছে, সমঝোতার অংশ হিসেবে ২১ বছরের কম বয়সী অস্ত্র ক্রেতাদের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ায় সিনেটরদের সমর্থন থাকবে। অবৈধ অস্ত্র ক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়েও সিনেটরদের সমর্থন থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তাবটিতে ১০ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন আছে, যার অর্থ, প্রস্তাবটি আইন হিসেবে পাস করার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট এখন রয়েছে।

 

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবিতে সম্প্রতি আমেরিকার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে।

বন্দুকধারীর নির্বিচার হত্যাকাণ্ডের দুটো ঘটনার পর দেশটিতে এই দাবি নতুন করে জোরদার হয়েছে। এই বিক্ষোভে সমর্থন দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com