রবিবার, ১২:৪৩ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, ভাঙচুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পঠিত

সিলেটে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড,  কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে সিলেট নগরী। বিএনপি’র নেতাকর্মীরা নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই সময় নগরের আম্বরখানা, চৌহাট্টায়, দরগা মহল্লা, সুবিদবাজার এলাকায় মিছিল বের করা হলে পুলিশ বাধা দেয়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। দরগাহ গেইট এলাকায় রিকশায় আগুন দেয়া হয়। সকাল ১০ টার দিকে নগরীর কাজি ইলিয়াস এলাকায় বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই এলাকা থেকে পুলিশ বিএনপি’র এক কর্মীকে আটক করে।সিলেট নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানিয়েছেন- পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করেছে। ইটপাটকেলের আঘাতে ৫ জন পুলিশ সদস্য আহত হন বলে জানান তিনি।

 

এদিকে- সিলেট শহরতলীর লালাবাজার এলাকায় সকালে ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় বিক্ষোভ করে বিএনপি কর্মীরা। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় রাস্তায় চলাচলকারী আন্ত:জেলা বাস সার্ভিসের একটি বাসে ভাঙচুর করা হয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com