রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমাবেশে যোগ দিতে বিমানে আসলেন সিলেট বিএনপির নেতাকর্মীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে সড়ক, রেল ও আকাশপথে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় এসেছেন। শনিবার ভোরে খণ্ড খণ্ড মিছিল মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন তারা।
ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি, বাধা, আটক অভিযান এড়াতে সিলেটের নেতাকমীরা বিমানে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শুক্রবার বিকালে ফ্লাইটে করে সিলেট জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী সিলেট থেকে ঢাকা পৌঁছান।

এর মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তির সংগ্রামের ডাক দিয়েছেন। সবাই যার যার মতো করে বিভিন্ন কৌশলে ঢাকায় এসেছেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com