সোমবার, ১২:১১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আজ বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

সেমিফাইনালে উঠার সম্ভাবনা সঙ্কুচিত হয়েছে আগেই। তবুও সমীকরণের মারপ্যাঁচে খানিকটা সুযোগ এখনো আছে। যা কাজে লাগাতে চায় বাংলাদেশ। অবশ্য শেষ সুযোগের শুরুতে সহজ প্রতিপক্ষই পাচ্ছে টাইগাররা। আজ শনিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বেলা আড়াইটায়।

প্রথম ম্যাচে জয় আশা বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে টানা চার হারে দল এখন খাদের কিনারে। জয় ছাড়া যেখানে আর বিকল্প নাই। পা ফসকালেই বিপদ, প্রতিটি ম্যাচই যেন ডু অর ডাই! এখন আর হারানোর ভয় নেই, ঝাঁপিয়ে পড়তে হবে সর্বোচ্চটা দিয়েই।

ডাচদের বিপক্ষে এই ম্যাচ গড়াবে ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেনে। ঐতিহাসিক এই স্থাপত্য সাক্ষী ক্রিকেট ইতিহাসের নানা গল্পের। অসংখ্য রোমাঞ্চকর গল্প আছে এই মাঠের, লেখা হয়েছে অনেক রূপকথা। বাংলাদেশও মাঠে নামবে রূপকথা গড়ার লক্ষ্যেই।

অনেক বড় স্বপ্ন নিয়েই ভারত এসেছিল বাংলাদেশ। সেই স্বপ্ন এখন অনেকটাই ধরাছোঁয়ার বাহিরে। তবুও নতুন করে উজ্জীবিত হবার একটা বেশ ভালো সুযোগ পেয়েছেন সাকিবরা, হয়তো পারবেন চমকে দিতে! তবুও ভয়ের যথেষ্ট কারণ আছে। এই নেদারল্যান্ডসই তো এবারের আসরে দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে দিয়েছে!

অবশ্য কলকাতায় যখন খেলা, অনেকাংশেই ঘরের মাঠের ফিল পাবে বাংলাদেশ। এপার বাংলা আর ওপার বাংলাতেষের বাধা কেবল সীমানার কাঁটাতার। বাঙালি বলেই হয়তো মাঠে মিলতে পারে বাড়তি সমর্থন, আইপিএলে ঘরের ছেলে সাকিব-লিটনকে জানাতে পারেন সাদর সম্ভাষণ।

প্রতিপক্ষ হিসেবেও নেদারল্যান্ডস খানিকটা স্বস্তি দিতে পারে বাংলাদেশকে। দুই দলের ওয়ানডেতে শেষ দেখা হয়েছিল এক যুগ আগে, ২০১১ বিশ্বকাপে। চট্টগ্রামে যেই ম্যাচে ৬ উইকেটে জিতেছল টাইগাররা। ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইমরুল কায়েস হয়েছিলেন ম্যাচ সেরা।

এর আগে ২০১০ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যেখানে ৬ উইকেটে হেরে যায় মাশরাফির দিল। সেই ম্যাচেও ফিফটি করেন ইমরুল কায়েস।

এবার হয়তো ইমরুল নেই, তবে সেই দুই ম্যাচে খেলেছেন, এমন তিনজন এখনো আছেন বাংলাদেশ দলে। হ্যাঁ, সাকিব, মুশফিক আর মাহমুদউল্লাহ। লিটন-শান্তরা কি পারবেন ইমরুলের অভাব পূরণ করতে?

সেই প্রশ্নের উত্তর ম্যাচ শেষে পাওয়া যাবে। আপাতত একটা স্বস্তির খবর আছে। চোটের কারণে গত দুই ম্যাচে না খেলা তাসকিন ফিরছেন এই ম্যাচ দিয়েই। সবকিছু ঠিক থাকলে আজ একাদশে থাকবেন তিনি। ফলে একাদশে পরিবর্তন আসা অনেকটাই নিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com