রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অভয়নগরে আবারো থানা বিএনপির সভাপতির বাড়িতে ককটেল বিষ্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

যশোরের অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমানের বাড়ি লক্ষ্য করে রাতে বিকট শব্দে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টার সময় উপজেলার একতারপু গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফারাজী মতিয়ার জানান, ‘আমি বাড়ি নেই ঢাকায় রয়েছি। বাড়ি থেকে আমাকে জানানো হয়, বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরপর দু’টি বিকট বিস্ফোরণের শব্দে সবাই কেপে ওঠে। ঘর থেকে বেরিয়ে দেখতে পায় আমার বাড়ির গেস্টরুমের দেওয়াল লক্ষ্য করে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা কেউ বলতে পারছে না। তবে বাড়ির সবাই আতঙ্কের মধ্যে রয়েছে।’

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ঘটনা শুনেছি তবে তদন্ত ছাড়া কোনো মন্তব্য করতে পারছি না। তদন্তের পরে জানানো যাবে।

উল্লেখ্য, শুক্রবার (২০ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ধোপাদী গ্রামের নতুনবাজার এলাকার বসিন্দা, অভয়নগর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সরদার মশিয়ার রহমানের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে একই স্টাইলে বিকট শব্দে তিনটি বিষ্ফোরণের ঘটনা ঘটে।

মশিয়ার রহমান সরদারের ছোট ভাই হাফিজুর রহমান বলেন, শুক্রবার রাত ১২টার দিকে পরপর তিনটি বোমা বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com