রবিবার, ১২:৫৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাবর ভালো ব্যাটার ভালো ক্যাপ্টেন নয় : মালিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

বিশ্বকাপে আফগানিস্তানের কাছে পাকিস্তান হারার দায় সম্পূর্ণ ক্যাপ্টেন বাবর আজমের ওপর দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

শুধু মালিক-ই নন; আফগানদের সাথে হারায় সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহুল হকও নিজেদের দলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলের অতিথি হন এই তারকারা। সেখানেই তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

এ সময় শোয়েব মালিক বলেন, ‘এই পরাজয়ের সবচেয়ে বড় দায় অধিনায়ক বাবর আজমের।’ এ সময় উপস্থাপক বলেন, ‘ক্যাপ্টেন তো কিং বাবর আজম।’ প্রতিউত্তরে মালিক বলেন, ‘বাবর ভালো ব্যাটার কিন্তু ভালো ক্যাপ্টেন নয়।

শোয়েব মালিকের কথা সমর্থন করেছেন সাবেক উইকেট কিপার ব্যাটার মঈন খান। তিনি বলেছেন, ‘বাবর গত চার বছর ধরে বড় বড় ইভেন্টে পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন কিন্তু কোথাও তার নেতৃত্বে ভালো কিছু নজরে পড়েনি।’

এর আগে ওয়াসিম আকরাম অবশ্য দুষলেন বোর্ড সংশ্লিষ্ট সবাইকে। তিনি বললেন, ‘দলের পরাজয়ের দায় একজনের নয়; বরং পিসিবি চেয়ারম্যান, কোচ, প্রধান নির্বাচক, পরিচালক ও অধিনায়ক সবার।’

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com