বুধবার, ০৩:২২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ডিম সেদ্ধ না পোচ, কোনটিতে বেশী উপকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ডিম কমবেশি সবারই পছন্দের তালিকায় রয়েছে। সুস্বাদু ও পুষ্টিকর খাবার হলো ডিম। কেউ সেদ্ধ খান, কারও পোচ পছন্দ, কেউ বা ডিমের অমলেট পছন্দ করেন। তবে একেকজনের ডিম খাওয়ার পদ্ধতি একেক রকম। অনেকে কাঁচা ডিমও খেয়ে থাকেন। ডিম খেলে বেশ কিছু উপকার পাওয়া যায়। যেমন-ওজন নিয়ন্ত্রণে থাকে, চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটে, প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি মেটে।

ডিম হচ্ছে প্রোটিনের সেরা উৎস। যারা স্বাস্থ্য সচেতন তারা মনে করেন ডিম ভাজার বদলে সিদ্ধই সেরা। পুষ্টিবিদরা অবশ্য সকালের নাশতায় একটা করে ডিম সিদ্ধ খাওয়ার কথা বলেন। চিকিৎসকদের মতে, অমলেট বা পোচের তুলনায় সিদ্ধ ডিমই বেশি উপকারী। তবে কোন পদ্ধতিতে ডিম খাওয়া উপকারী এ বিষয়ে আসুন জেনে নিই্

হাফ বয়েল, না ফুল বয়েল ডিম?

অনেকের মনে করে থাকেন হাফ বয়েল ডিমেই পুষ্টি। এটি একদমই ঠিক নয়। অর্ধসেদ্ধ ডিমে সালমোনেল্লা নামক একটি ব্যাকটেরিয়া থাকতে পারে। এই ব্যাকটেরিয়া কিন্তু বমি, ডায়েরিয়ার মতো একাধিক সমস্যার কারণ হতে পারে। তাই হাফ বয়েল ডিম খাওয়া থেকে বিরত থাকাই ভালো। ফুল বয়েল ডিম খাওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকারী।

কাঁচা ডিমে শক্তি বেশি?

অনেকে আবার কাঁচা ডিম খান। তাদের ধারণা ডিম কাঁচা খেলে বেশি শক্তি! তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। কাঁচা ডিমে থাকে এভিডিন নামক একটি প্রোটিন। এই প্রোটিন দেহে বায়োটিনকে কাজ করতে বাধা দেয়। এতে চুল ও ত্বকের ক্ষতির আশঙ্কা থাকে। তাই যতটা সম্ভব কাঁচা ডিম এড়িয়ে চলার চেষ্টা করুন।

ভাজা ডিম খেলে কী হয়?

ডিম ভাজা ও পোচ করেও খেতে পারেন। এক্ষেত্রে কম তেলে ডিম ভেজে নিতে হবে। এমনকি এই উপায়ে পোচ বানাতে পারেন।

ডিমের কুসুম খাওয়া নিয়ে সমস্যা?

অনেকেই ডিমের কুসুমের ফ্যাট নিয়ে বেশি চিন্তিত থাকেন। এতে কোনো সমস্যা নয় বরং শরীরে ফ্যাটের চাহিদা পূর্ণ হয়। তবে শরীরে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি থাকলে ডিমের কুসুম না খাওয়াটাই উত্তম। এ সমস্যা না থাকলে যে কেউ ডিমের এই অংশ নির্দ্বিধায় খেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com