রবিবার, ০১:০৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সামনে আজ আফগানিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ আফগানিস্তান। ইংলিশরা তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে নামলেও, বিশ্বকাপে এখনো জয়ের মুখ দেখেনি আফগানরা।

রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এবারের বিশ্বকাপে দুই দলের শুরুটা হয়েছে একই, বড় হার দিয়ে আসর উদ্বোধন হয় তাদের। ইংলিশরা হেরে যায় নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে, আফগান বধ করে বাংলাদেশ। ৬ উইকেটে হারায় রশিদ খানদের।

তবে দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে ইংলিশরা ঘুরে দাঁড়ালেও ঘুরে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা হেরে যায় ভারতের কাছে। আফগানরা আজ তাই নামবে দুই পয়েন্ট সংগ্রহে। ইংল্যান্ড প্রস্তুত হয়ে আছে আরো একটা জয়ের লক্ষ্যে।

এখন পর্যন্ত দুই দলের মোটে দু’বার দেখা হয়েছে ওয়ানডে ক্রিকেটে। যেখানে স্বাভাবিকভাবেই নামে ভারে শক্তিতে এগিয়ে থাকা ইংলিশরা একচ্ছত্র দাপট দেখিয়েছে। দুই ম্যাচের উভয়টিতেই জয়ী তারা।

এখন পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডের সাথে খেলা হয়নি আফগানিস্তানের। দু’টি ম্যাচ খেলার সুযোগ হয়েছে কেবল ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের কল্যাণে। যেখানে এক ম্যাচে ১৫০ রান, অন্য ম্যাচে ৯ উইকেটে জিতে থ্রি লায়ন্সরা।

তবুও যে খুব একটা সহজ হবে লড়াই, তা বলা যায় না। আফগানিস্তান এখন অনেক বেশি সমৃদ্ধ। রশিদ খান, মুজিব রহমানের মতো বিখ্যাত লেগ স্পিনার আছে দলে। আছেন অভিজ্ঞ অনেক ক্রিকেটার। তাছাড়া পরিসংখ্যান তো আর ম্যাচ জেতায় না, মাঠেই নির্ধারণ হয় কে জিতবে লড়াই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com