রবিবার, ০৯:৪৪ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

তামিমের ১৬২ রানের ইনিংসের পর ইবাদতের ৩ উইকেট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৮৮ বার পঠিত

প্রস্তুতিমূলক টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশ ভালো করলেও বল হাতে সুবিধা করতে পারছে না। ব্যাট হাতে অবশ্য এক তামিম ইকবালই দারুণভাবে প্রস্তুতিটা সেরেছেন। এ ছাড়া ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত।

ম্যাচে দ্বিতীয় দিন বাংলাদেশ ৭ উইকেটে ৩০৭ রানে ইনিংস ঘোষণা করে। তামিম ১৬২ রানে অপরাজিত ছিলেন। ১৪০ রানে দিন শুরুর পর আরো ২২ যোগ করেন। ২১ চার ও ১ ছয়ে ২৮৭ বলে এ রান করেন বাঁহাতি ওপেনার।

এদিকে শনিবার ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ একাদশের সংগ্রহ চার উইকেট হারিয়ে ২০১ রান। সেঞ্চুরির পথে হাঁটছেন ২৬ বছর বয়সী এই ওপেনার সলোজানো। ৮৬ রানে অপরাজিত আছেন তিন। তাকে সঙ্গ দিচ্ছেন কারিয়াহ। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়েছেন পেসার এবাদত হোসেন।

এদিন ব্যাট করতে নেমে চন্দরপল ও সলোজানোর উদ্বোধনী জুটি দারুণ সূচনা এনে দেয়। শতরান করে এই জুটি বাংলাদেশের চ্যালেঞ্জকে দারুণ জবাব দিতে থাকে্র্ তবে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের প্রথম ব্রেকথ্রু এনে দেন অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর রহমান রাজা। ৫৯ রান করা চন্দরপলকে ফিরিয়ে সফরকারী শিবিরে স্বস্তি এনে দেন তিনি।

এরপর সলোজানো ও ইমল্যাচের ব্যাটে ভালোই করছিল স্বাগতিকরা। কিন্তু তখনোই দৃশ্যপটে হাজির এবাদত হোসেন। তার আগুন ঝরা বোলিংয়ে ইমল্যাচ ২৭ রানে সাজঘরে ফেরেন। দুর্দান্ত স্পেলে এরপর দ্রুত আরো দুজন ক্যারিবীয় ব্যাটারকে সাজঘরের পথ দেখান তিনি। গোল্ডেন ডাক মারেন আথানাজে। রোস্টন চেজ করেন ৮।

উল্লেখ্য, আগামী ১৬ জুন প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মোট দু’টি টেস্ট খেলা হবে এই সিরিজে। টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচেরও খেলা হবে দুই দলের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com